spot_img
spot_img

ফিলিস্তিনের ভূখণ্ড দখলের নতুন পরিকল্পনা; আমেরিকার উদ্বেগকে তোয়াক্কাই করল না ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার কতৃপক্ষের দ্বারা ফিলিস্তিন ভূখণ্ডের জমির অবৈধ দখল দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়টি নিয়ে আমেরিকা উদ্বেগ প্রকাশ করলেও তা যেন তোয়াক্কাই করেনি ইসরাইলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

আমেরিকার উদ্বেগকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি বলেছেন, “এটি আমাদের দেশ। এটাই সবচেয়ে বড় কথা। তারা কি এটা মনে করে যে ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মতো পরিচালিত করা হবে? কোন দেশের পক্ষ হতে আমি কোন ধরনের নৈতিক বার্তা গ্রহণ করতে রাজি নই।”

গত রবিবার ইসরাইলি কতৃপক্ষ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ৪ হাজার ৫৬০ টি নতুন আবাসন ইউনিট তৈরির পরিকল্পনা হাতে নেয়।

দখলদার ইসরাইলের এ সিদ্ধান্তে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্র এমন একতরফা পদক্ষেপের বিরোধিতা করে যা দ্বি-রাষ্ট্রীয় সমাধান তত্ত্বকে কার্যকর করার পথে বাধা হয়ে দাঁড়ায় ও অশান্তি সৃষ্টি করে।”

এছাড়াও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পশ্চিম তীরে ইসরায়েলের এ দখলদারিত্বের নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “ইসরাইলের এসব সিদ্ধান্ত নিঃসন্দেহে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয় এটি দ্বি-রাষ্ট্র সমাধান ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের ক্ষেত্রে একটি বড় বাধা।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ