spot_img

বিএনপি কখনই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন : মির্জা ফখরুল

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপি কখনই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা।

বৃহস্পতিবার (২১ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সেন্টমার্টিন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়ার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা যাবে কি না সে প্রশ্ন তুলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিরোধীদল শূন্য মাঠ তৈরিতে সরকার আবারো চক্রান্ত শুরু করেছে। মিথ্যা মামলাই শুধু নয়, গ্রেফতার দেখিয়ে তাড়াহুড়ো করে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে সাজা দেয়া হচ্ছে।

তিনি বলেন, বিএনপির যারা সম্ভাব্য প্রার্থী তাদের সরকারের গোয়েন্দারা তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে নির্বাচনে টেনে নিতে বাধ্য করছে। চাপ প্রয়োগ করছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা আবারা জনগণের সঙ্গে প্রতারণার জন্য মিথ্যা কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না জেনেই বিদেশীদের কাছে সাহায্য চাচ্ছে। বিএনপি ও জনগণ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দিবে না। সরকার যা বরাবরই করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ