spot_img
spot_img

পশ্চিমতীরে ড্রোন হামলা চালিয়ে আরও ৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিমতীরে ড্রোন হামলা চালিয়ে আরও ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। পশ্চিমতীরের জেনিন শহরের কাছে তুরমুস আয়া গ্রামে ওই তিন ফিলিস্তিনিকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালায় ইসরাইলী বাহিনী।

বুধবার (২১ জুন) ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের হত্যা করা হয়।

জেনিন শহরের ডেপুটি গভর্নর আবু আল-রওব বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর বিধ্বস্ত গাড়ি থেকে ছিন্ন-বিচ্ছিন্ন তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ক্ষেপণাস্ত্র দিয়ে ওই গাড়িতে হামলা চালানো হয়। এ নিয়ে চলতি সপ্তাহে এক ডজনের বেশি ফিলিস্তিনি ইসরাইলি হামলায় নিহত হলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ