spot_img

বিএনপি এখন ক্ষমতা দক্ষল করার জন্য মরিয়া হয়ে গেছে: পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি শুধু হত্যা, ক্যু ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে জানে, তাদের জনগণের জন্য কিছু করার মুরদ নেই। তারা এখন ক্ষমতা দখল করার জন্য মরিয়া হয়ে গেছে। আমি তাদের বলব, এখনো সময় আছে মানুষের পাশে দাঁড়ান ও গঠনমূলক রাজনীতিতে মনোনিবেশ করুন। তা না হলে এ দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। আপনারা পালানোরও পথ খুঁজে পাবেন না।

বৃহস্পতিবার (২২জুন) কাজী বশির মিলনায়তন (মহানগর নাট্যমঞ্চ, গুলিস্থান) প্রাঙ্গণে যুবলীগ আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনাদের এক শীর্ষ নেতা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আর এক সাজাপ্রাপ্ত শীর্ষ নেত্রীও বিভিন্ন অজুহাতে পালানোর পথ খুঁজছেন। আপনাদের এসব নিম্নমানের রাজনীতি আজকের প্রজন্ম বুঝে। তাই এ দেশের জনগণ আপনাদের সঙ্গে নেই। এ কারণেই আপনারা এখন পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে জামায়াত বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছে। ১৯৭৫ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু পরিবারের পর বেপরোয়া হত্যাকাণ্ডের হোতা হিসেবে ভূমিকা রেখেছে। ১৯৭৮ থেকে ১৯৭৯ সালে চালানো হত্যাকাণ্ডগুলোর হোতাও জিয়াউর রহমান। নিকট অতীতে ২০০১ সালে জোট বেঁধে আওয়ামী লীগ নিধনে নেমে হত্যাকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত। আওয়ামী লীগের প্রায় ২৫ হাজার নেতাকর্মী ও সমর্থকদের হত্যা করেছে। পরে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায় বিএনপি-জামায়াতের কুখ্যাত জঙ্গি-সন্ত্রাসী জোট। খুন ও হত্যার রাজনীতির ক্ষেত্রে এদের উদ্দেশ্য ও অভিলাস ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

যুবলীগ চেয়ারম্যান বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সারাদেশের যুবলীগের নেতাকর্মীদের আহ্বান জানাব যে, এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে। নামে মাত্র দায়সারাভাবে গাছ লাগাবেন না, গাছের পরিচর্যাও প্রয়োজন। এমন জায়গায় লাগাবেন না যেন পরদিন মানুষ গাছ তুলে ফেলতে বাধ্য হয়। গাছ শুধু লাগালে হবে না, গাছ বাঁচাতেও হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ