spot_img

গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে আমদের রাস্তায় নেমে আসতে হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ দেশ কখনো স্বৈরাচার, অন্যায়-অত্যাচারের কাছে মাথা নত করেনি, করবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে আমদের রাস্তায় নেমে আসতে হবে।

শুক্রবার (২৩ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশি রায়, সকল মিথ্যা মামলা বাতিল ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের প্রতিবাদ সভায় এই বক্তব্য দেন তিনি।

দুদু বলেন, বর্তমানে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হলে আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই। যে আন্দোলন চলছে তাতে ১৭-১৮ জনের মত নিহত হয়েছে। প্রয়োজনে ৭১ সালের মতো যদি বুকের রক্ত দিতে হয়, তাও দেব।

তিনি বলেন, এ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক এবং আইনগত ভিত্তি কোনটাই নাই। সময়ও বেশি নাই৷ নির্বাচনের মধ্যদিয়েই আমরা সরকারকে বিদায় করব৷ তবে এ সরকারের অধীনে নয়, ৯০ পরবর্তী নির্বাচন যেভাবে হয়েছে, সেভাবে নির্বাচনের মধ্যদিয়ে।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রয়োজনে ১৯৭১ সালের মতো রক্ত দেয়ার অভিপ্রায় ব্যক্ত করে তিনি আরও বলেন, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে আন্দোলনের বিকল্প নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ