একটি কর্তৃত্ববাদী সরকারের অন্তিম সময়ে বিষাদের সুর এখন বাজছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকারের পতনের দিন গণনা শুরু হয়েছে। দেশের মুক্তিকামী জনতা মাফিয়াদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। এ কারণে ভোটারবিহীন ব্যর্থ সরকার অস্থির ও বেপরোয়া হয়ে উঠেছে।
শনিবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময়ের মতো একই কায়দায় এখন বিএনপির নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, গ্রেপ্তার ও গায়েবি মামলা বিস্ময়করভাবে বৃদ্ধি পেয়েছে। পাইকারি হারে সারাদেশে গণগ্রেপ্তার, মিথ্যা মামলা, বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের ঘুম কেড়ে নেওয়া হয়েছে। তারা কেউ বাড়িতে অবস্থান করতে পারছেন না।










