আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যেকোনো মূল্যে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সকল রাজনৈতিক দলও এই নির্বাচনে অংশগ্রহণ করবে।
শনিবার (২৪ জুন) মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন আর রাষ্ট্র পরিচালনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। এ দেশকে তিনি বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
এসময় শেখ হাসিনার আগামী নেতৃত্ব নিয়ে তিনি আরও বলেন, বিশ্বের শতাধিক মিডিয়া শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ করেছেন। যেখানে উল্লেখ করা হয়েছে টানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো রাষ্ট্র পরিচালনা করবেন শেখ হাসিনা।










