spot_img
spot_img

গত ১৪ বছরে আন্দোলনকে ঢেকে দিয়েছে একটি মাত্র পদ্মা সেতু: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত ১৪ বছরে আন্দোলনকে ঢেকে দিয়েছে একটি মাত্র পদ্মা সেতু। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন আমরাও পারি।

রোববার (২৫ জুন) রাজধানীর বনানী সেতু ভবনে পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, যারা পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ায়, অপপ্রচার করে তাদের উপযুক্ত জবাব দিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু কোনো সরকার বা দলের সম্পদ নয়, এটি জাতির সম্পদ। এটি সংরক্ষণের দায়িত্ব সবার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন নিয়মমতো হবে। কাউকে বাদ দিয়ে নির্বাচন করার ইচ্ছা নেই। অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য চীনা দূতাবাসের পাঠানো উপহার সামগ্রী বিষয়ে তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে বেগম জিয়াকে বিস্কুট, ফল পাঠিয়েছে চীন। এটি প্রধানমন্ত্রীকেও পাঠায়, আমার বাসায়ও পাঠিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ