spot_img
spot_img

আরও এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইলী বাহিনী

পশ্চিমতীরে আরও এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। পশ্চিম তীরের একটি চেকপয়েন্টে ইসরায়েলি সেনাদের ওপর গুলিবর্ষণের পর সেনা সদস্যরা পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী।

শনিবার (২৫ জুন) এক প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে কালান্দিয়া সামরিক চেকপয়েন্টে হামলার পর এক ফিলিস্তিনি কিশোর মারা গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা। নিহত ওই কিশোরের নাম ইসহাক হামদি আলজউনি।

১৭ বছরের এই কিশোর শনিবার পশ্চিমতীরের ওই চেকপয়েন্টে গুলি চালানোর পর ইসরাইলী বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ ও নিহত হন। এ ঘটনায় একজন নিরাপত্তারক্ষীও হালকা আহত হয়েছেন বলে বার্তাসংস্থাটি জানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ