“ফিলিস্তিনিদের অন্তর থেকে চিরতরে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন মুছে ফেলতে একযোগে কাজ করতে হবে” ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
সোমবার (২৬ জুন) নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে ফিলিস্তিনি সংগঠনটি।
ক্ষোভ প্রকাশ করে বলা হয়, “ফিলিস্তিনিদের অন্তর থেকে চিরতরে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন মুছে ফেলতে একযোগে কাজ করতে হবে” ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রীর এই বক্তব্য পুনরায় প্রমাণ করলো যে, গণহত্যা, অবৈধ বসতি স্থাপনের উপনিবেশবাদ ও ফিলিস্তিনি জাতিসত্তা নিধনের উপর দাঁড়িয়ে আছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদারিত্ব। আমরা নেতানিয়াহুর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ফিলিস্তিন সরকার ও স্বাধীনতাকামী সংগঠনগুলোর উচিত অবৈধ রাষ্ট্রটির সাথে তাদের ফলপ্রসূহীন আপোষ ও বৈঠকের ব্যাপারে পুনর্বিবেচনা করা এবং এখনই সব ধরণের নিরাপত্তা সহযোগিতা বন্ধ করা।
আমরা আরব বিশ্বের প্রতি ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলকে বর্জনের ও সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি বাতিলের আহবান জানাই। কেননা তা সন্ত্রাসী রাষ্ট্রটিকে নৃশংস রক্তপাত, ভূমি জবরদখল ও পবিত্র ভূমিকে কলুষিত করতে উৎসাহ জোগায়।
আমরা জাতিসংঘ, আন্তর্জাতিক ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহবান করছি তারা যেনো ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির এমন সন্ত্রাসবাদী অবস্থানের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করে। কেননা তারা শুধু মৌলিক মানবাধিকারই লঙ্ঘন করছে না বরং তদসংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন অমান্য করে প্রতিনিয়ত সন্ত্রাসী কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। আর তা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্যেও হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
সূত্র: হামাস











