spot_img
spot_img

কোনো চাপের কাছে মাথানত করে না বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা বীরের জাতি। তাই কোনো চাপের কাছে বাংলাদেশ মাথা নত করে না, আর করবেও না।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের স্বার্থ সবার আগে। অতএব দেশের বিরোধী কোনো চাপে তিনি নত শিকার করবেন না। বিএনপি যে কোন ঈদের পর আন্দোলন করবে, তা কেউ জানে না।

তিনি আরও বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে আন্দোলন করে। এতে জনগণের সম্পৃক্ততা নেই। বিএনপি ইস্যু ছাড়া আন্দোলন করে। এ জন্যই হাঁক ডাকের মধ্যেই সীমাবদ্ধ তাদের আন্দোলন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ