spot_img
spot_img

জাতীয় ঈদগাহ মাঠ পুরোপুরি প্রস্তুত: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহ মাঠ পুরোপুরি প্রস্তুত। ঝড়বৃষ্টি হলেও মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দক্ষিণের মেয়র।

তাপস বলেন, জাতীয় ঈদগাহ মাঠ পুরোপুরি প্রস্তুত। ঝড়বৃষ্টি হলেও মুসল্লিরা যাতে নামাজ আদায় করতে পারেন, তার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া জাতীয় ঈদগাহ মাঠ ঘিরে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় দুদিনের মধ্যেই সব স্থানে পশু কোরবানি দেয়ার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি মেয়র। সেই সঙ্গে দুদিনের মধ্যে সব পশুর হাটের বর্জ্য অপসারণ করা হবে বলে জানান তিনি।

মেয়র বলেন, কোরবানির ২৪ ঘণ্টার মধ্যেই পশুর বর্জ্য অপসারণ করা হবে। আর বুধবার (২৮ জুন) রাত থেকেই সব পশুর হাটের বর্জ্য অপসারণ শুরু হবে। দুদিনের মধ্যে এসব বর্জ্য অপসারণ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ