spot_img
spot_img

করোনায় একজনের মৃত্যু; শনাক্ত ৬০

দেশে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৪২২ জনে। এ সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬২ জনে।

মঙ্গলবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৪২২ জন।

২৪ ঘণ্টায় ১,০৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১,০৫২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ