spot_img
spot_img

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি; সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে।

শনিবার (১ জুলাই) খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট ইয়ার লঞ্চিং অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি এই সিন্ডিকেট ভাঙার। তবে এই সিন্ডিকেট একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত, তাই ভাঙতে সময় লাগছে। কিন্তু আমরা চেষ্টা করছি ভাঙার।

মন্ত্রী আরও বলেন, এক কোটি পরিবারকে সরকার সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে মানুষকে সাহায্য করার জন্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ