spot_img
spot_img

ঢাকায় এসেছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল

ঢাকায় এসেছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শনিবার (১ জুলাই) দুপুরে ঢাকায় আসেন তিনি।

ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে আজ বিকেলে বৈঠক করবেন আমিনা জে মোহাম্মেদ। এরপর একই স্থানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে ‘রোড টু এসডিজি সামিট ২০২৩’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে রাতে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে নৈশভোজে অংশ নেবেন আমিনা।

রোববার (২ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে বাগেরহাটের মোংলায় ‘জলবায়ু অভিযোজন’ সম্পর্কিত একটি প্রকল্প পরিদর্শন করবেন তিনি।

তিনদিনের ঢাকা সফর শেষে আগামী সোমবার (৩ জুলাই) ঢাকা ত্যাগ করবেন আমিনা জে মোহাম্মেদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ