spot_img
spot_img

যতক্ষণ শেখ হাসিনা ক্ষমতায়; ততক্ষণ দেশের উন্নয়ন-অগ্রগতি: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় এলে জনগণের সব দাবি পূরণ হবে। যতক্ষণ শেখ হাসিনা ক্ষমতায়, ততক্ষণ দেশের উন্নয়ন অগ্রগতি অর্জিত হয়।

আজ শনিবার (১ জুলাই) মৌলভীবাজারে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ এখন ভিক্ষা করে না বরং বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে। তাই, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠনের প্রয়োজন হতো না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের বিষয়ে কথা বলা নিষিদ্ধ ছিল। দেশের উন্নয়ন বন্ধ হয়েছিল, সন্ত্রাসের উত্থান হয়েছিল। তাই দেশের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন-অগ্রগতির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ