spot_img
spot_img

ফের বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

কয়লার সঙ্কট কাটতে না কাটতেই কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত পৌনে ৯টা থেকে তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। ইন্সপেকশন ও মেইনটেন্যান্স কাজের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

রোববার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরামুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারিগরি ত্রুটি, ইন্সপেকশন ও মেইনটেন্যান্সের কাজের জন্য ৩০ জুন রাতে আমরা উৎপাদন বন্ধ করেছি। ৪, ৫ অথবা ৬ জুনের দিকে আবারও উৎপাদন শুরু করা যাবে।

কয়লা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রে বর্তমানে পর্যাপ্ত কয়লা রয়েছে। আগামী ৫ জুন আরও একটি জাহাজে করে বিপুল পরিমাণ কয়লা আসবে। কেন্দ্রে কোনো কয়লা সঙ্কট নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ