spot_img

সরকারের পদত্যাগের ঘোষণা ছাড়া সংলাপ নয় : ফখরুল

যতক্ষণ সরকার পদত্যাগের ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত সংলাপের কোনও প্রশ্ন নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা কোনও ফরম্যাটেই সংলাপে যেতে চাই না। যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে—নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক বা যাই বলেন, সেই সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সবার আগে দিতে হবে। সরকারকে পদত্যাগ করেই দিতে হবে। এই ব্যাপারটি ছাড়া সংলাপের কোনও প্রশ্নই আসবে না।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়োজোঁ কমিটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ