সুইডেনে পবিত্র কুরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির ঢাকা মহানগরীর উদ্যোগে শুক্রবার (৭ জুলাই) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ মাছউদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। এছাড়াএ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও মহানগর নেতারা।










