spot_img
spot_img

জেনিনে ইসরাইলী হামলার পর দামেস্কে বৈঠক করেছে ফিলিস্তিনি সংগঠনগুলো

ফিলিস্তিনের কয়েকটি প্রতিরোধকামী সংগঠন জরুরিভিত্তিতে সিরিয়ায় বৈঠক করেছে।

গতকাল (বৃহস্পতিবার) সিরিয়ার রাজধানীর দামেস্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেয়া নেতারা ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল সেনাদের বর্বর আগ্রাসনের পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে অংশ নেয়া নেতারা ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

গত সোমবার সকালে ইসরাইলি সেনারা জেনিন শহরে আগ্রাসন শুরু করে। এতে এক হাজারের বেশি সেনা অংশ নেয়। জেনিন শহরে প্রতিরোধ আন্দোলনগুলোর অবস্থান ধ্বংস করার নামে এই বর্বর আগ্রাসন চালায় ইহুদিবাদী সেনারা। জবাবে ফিলিস্তিনের প্রতিরোোধকামী সংগঠনগুলোর যোদ্ধারাও হামলা শুরু করে। এতে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয় এবং পাঁচ শিশুসহ ১২ ফিলিস্তিনি শহীদ হন। পাশাপাশি অবৈধ রাষ্ট্র ইসরাইলের একজন সেনা নিহত হয়। প্রায় দুইদিন সংঘর্ষ চলার পর ইসরাইল জেনিন শহর থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়।

পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ