spot_img
spot_img

ফিলিস্তিন সফরে গেলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে ফিলিস্তিন গিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ।

শুক্রবার (৭ জুলাই) তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে পৌঁছান। এসময় তাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি ও কূটনৈতিক উপদেষ্টা মাজদি খালদি স্বাগতম জানান।

আল ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ওমানের সুলতানের পক্ষ হতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে একটি বার্তা পৌঁছে দিতে এসেছেন। এছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করার জন্য একটি বৈঠকে বসবেন তারা।

গনমাধ্যমটি আরো জানিয়েছে, বদর বিন হামাদের ফিলিস্তিন সফর শেষ হওয়ার আগে দেশ দুইটির পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ