দীর্ঘ দুই বছর পর ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা শায়েখ হাসান ইউসুফ। সোমবার হাসান ইউসুফের ছেলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসান ইউসুফের ছেলে ওয়েইস বলেন, প্রায় ২ বছর পর আমার বাবা পশ্চিম রামাল্লার উফর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে মুক্তি পাওয়া বন্দীদের সাথে ঘটা করে সাক্ষাতের বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও তার মুক্তির খবর পেয়ে পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন ও ফিলিস্তিনি জনগণ এই জনপ্রিয় হামাস নেতা শেখ ইউসুফকে এক নজর দেখতে এবং তার সাথে সাক্ষাত করতে পশ্চিম রামাল্লার বাইতুনিয়ায় তার বাড়িতে ছুটে যান। নিষেধাজ্ঞা থাকলেও তাই তার পরিবার বিশাল জনসমাগমের ভালোবাসা রক্ষায় আইন অমান্য করতে বাধ্য হোন।
৬৮ বছর বয়সী হামাসের এই শীর্ষ নেতা পূর্বে ফিলিস্তিনের আইন প্রণেতার দায়িত্বে নিযুক্ত ছিলেন। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলেন কারাগারে বিভিন্ন মেয়াদে এনিয়ে মোট ২৪ বছর কারাজীবন কাটিয়েছেন তিনি।
সূত্র: মিডল ইস্ট মনিটর











