spot_img
spot_img

ইসরাইলের কারাগারে যৌন সহিংসতার শিকার হচ্ছেন ফিলিস্তিনি নারীরা : জাতিসংঘের রিপোর্ট

ইসরাইলের কারাগারে বন্দী ২৯ জন ফিলিস্তিনি নারীর বিরুদ্ধে ‘নগ্ন অনুসন্ধানের’ পাশাপাশি যৌন নির্যাতনের অভিযোগ করেছেন ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ।

মঙ্গলবার (১১ জুলাই) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে উপস্থাপিত এক প্রতিবেদনে তিনি এ বিষয়টি তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ ১৯৬৭ সাল থেকে প্রায় ৮ লাখেরও বেশি ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রেখেছে। এছাড়াও ইসরায়েলি কারাগারে বর্তমানে প্রায় ৫ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছে যাদের মধ্যে ১১১০ জনকে প্রশাসনিক বন্দি (বিনা বিচারে বন্দি) করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইলের দখলদারিত্বের কারণে ফিলিস্তিনিদের স্বাধীনতা নেই বললেই চলে। এছাড়াও প্রতিনিয়ত দখলদার ইসরাইল ও তার সেনাবাহিনীর স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন তারা।

প্রতিবেদনে ইসরাইলি কারাগারে বন্দিদের নির্মম চিত্রও ফুটে উঠেছে।

বলা হয়েছে, সামরিক হেফাজতে থাকাকালীন ফিলিস্তিনি বন্দিদের চিকিৎসার ক্ষেত্রে মারাত্মক অবহেলা করা হয়। একটি কক্ষে অনেক বন্দীদের একত্রে রাখা হয়। এছাড়াও খাবার ও ঘুমের ব্যাঘাতের পাশাপাশি অতিরিক্ত মারধর করা হয়।

প্রতিবেদনে তিনি অবৈধ ইসরাইলি বসতি স্থাপনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতারও আহ্বান জানান।

তিনি তার এ ১০ হাজার ৭০০ শব্দের সংক্ষিপ্ত প্রতিবেদনকে লক্ষাধিক ফিলিস্তিনিদের দুঃখ প্রকাশে অপারগ বলেও মন্তব্য করেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ