spot_img
spot_img

প্রথম বারের মতো জেনিন সফরে গেলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ২ দিন ব্যাপী হামলার পর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশে জেনিন সফরে গিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বুধবার (১২ জুলাই) পশ্চিম তীরের শহরটিতে সফর করেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দীর্ঘকাল পর প্রথম জেনিন সফর উপলক্ষে বক্তৃতায় মাহমুদ আব্বাস স্থানীয় ফিলিস্তিনিদের, বিশেষত জেনিনের শরণার্থী শিবিরের ফিলিস্তিনি বাসিন্দাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। শহরটি অদম্য সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন। ইহুদিবাদী সন্ত্রাসীদের নৃশংস অভিযানে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।আহতদের খোঁজ খবর নেন এবং শহরটি দ্রুত পুনর্গঠনের আশ্বাস দেন।

এছাড়াও তিনি বলেন, যারা আমাদের বিতারিত ও পরাজিত করতে চাই তাদের জেনে রাখা উচিত, আমরা আমাদের মাতৃভূমি ও ভূখণ্ড ছেড়ে কোথাও যাবো না।

এসময় তিনি সকল ফিলিস্তিনির প্রাণের দাবী একক রাষ্ট্র, এক আইন ও এক নীতির কথা পুনর্ব্যক্ত করেন। পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন গঠনের জোর দাবী জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরো বলেন, আমাদের ঐক্য ও শান্তি নষ্টে যে হাত প্রসারিত হবে তা গোড়া থেকে কেটে ফেলা হবে। যারা আমাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে চাই তারা তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবে।

জনগণকে উদ্দেশ্য করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী দখলদারদের বিতাড়িত করতে আমাদের এক হতে হবে।

এছাড়া মাহমুদ আব্বাসের সাথে জেনিনের বিশিষ্টজনদের আজ একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু জেনিন প্রশাসন কোনো কারণ উল্লেখ করা ছাড়াই সেই বৈঠকটি বাতিল করে দেয়।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৫ জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি ছিলো মাহমুদ আব্বাসের প্রথম জেনিন সফর। জর্ডানের একটি হেলিকপ্টারে চড়ে জেনিনে যান তিনি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বাইতে লাহাম ব্যতীত তিনি সাধারণত ফিলিস্তিনের কোথাও সফর করেননি। তাই তার আজকের জেনিন সফরকে বিরল ঘটনা বলেও উল্লেখ করা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ