spot_img
spot_img

ভয়াবহ রূপ নিয়েছে প্রথমাক ডেঙ্গু; শেবাচিমে চিকিৎসাধীন সর্বোচ্চ রোগীর রেকর্ড

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গত সোমবার চিকিৎসাধীন একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। প্রতিদিন চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা নতুন রেকর্ড গড়ছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সব শেষ রিপোর্ট অনুযায়ী এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৫৫ জন রোগী। যা চলতি মৌসুমসহ সাম্প্রতিক বছরে চিকিৎসাধীন সর্বোচ্চ ডেঙ্গু রোগীর রেকর্ড।

এর আগে গত সোমবার চিকিৎসাধীন ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩০ জন এবং রবিবার চিকিৎসাধীন ছিলেন ১১৫ জন রোগী। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সদর উপজেলার জোৎস্না আক্তার (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

এদিকে হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত থাকলেও রোগীদের সুযোগ-সুবিধা কোনো কিছুই বৃদ্ধি করা হয়নি। নানা সংকট আর অভাব-অভিযোগের মধ্য দিয়ে অমানবিক পরিবেশে চিকিৎসা চলছে ডেঙ্গু রোগীদের।

রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ওয়ার্ডগুলোতে ধারণ ক্ষমতার কয়েকগুন রোগী চিকিৎসাধীন। বুধবার সকালে নতুন ডেঙ্গু ওয়ার্ডে নতুন ভর্তি হওয়া রোগীদের রাখা হয়েছে মেঝেতে। রোগীর সঙ্গে স্বজনদের ভিড়ের কারণে ওয়ার্ডগুলোতে হাসপাতালের সুষ্ঠু পরিবেশ নেই। নোংরা-অপরিচ্ছন্ন-দুর্গন্ধে অসহনীয় অবস্থা ওয়ার্ডগুলোতে। পরীক্ষা-নিরীক্ষা যাবতীয় সব কিছু বাইরে নির্দিষ্ট ডায়াগনস্টিক থেকে করাতে পরামর্শ দেন চিকিৎসকরা। গ্যাস্ট্রিক আর জ্বরের ওষুধ ব্যতীত অন্য ওষুধ বাইরে থেকে কিনতে হয় অভিযোগ রোগীদের। খাবার মানও যাচ্ছেতাই দাবি তাদের। রোগীদের মশারি দেওয়া হলেও তাদের অনেকেই ব্যবহার করেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ