বিদেশিদের মন্তব্য গণমাধ্যমে অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, পৃথিবীর আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ান না। তারা এ দেশে নিজেদের সম্রাট মনে করেন।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে নগরের পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ড. মোমেন বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলো। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করলো সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেনশনের ধারেকাছেও নেই। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এটা করে।
এর আগে শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২২ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।











