spot_img

সমাবেশে সহিংসতা হলে ওই দলকেই দায় নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজপথে সমাবেশ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, যে রাজনৈতিক দলের সমাবেশে সহিংসতা হবে তাদেরই দায়ভার নিতে হবে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এবং বিএনপি, দু-দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বেঁধে দেওয়া হবে। রাজপথে সমাবেশ করে সহিংসতা করলে তার দায় রাজনৈতিক দল গুলোকেই নিতে হবে। আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে কোনো বাধা নাই। তবে তারা যেন কোনো ধ্বংসাত্নক কিছু না করে। কোথাও জনগনের দুর্ভোগ সৃষ্টি না করে। জনগনের বিরুদ্ধে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট আছে।।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ