spot_img

বারিধারা ক্যাম্পাসের দায়িত্বশীলদের সাথে ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতির মতবিনিময়

ছাত্র জমিয়ত বাংলাদেশ বারিধারা ক্যাম্পাস শাখার দায়িত্বশীলদের সাথে ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের মতবিনিময় সম্পন্ন।

বুধবার (২৬ জুলাই) বাদ আসর ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি ক্যাম্পাসে আগমন করলে তৎক্ষনাৎ এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী।

শাখা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ শরিফুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি শাব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর হোসাইন প্রমুখ।

মতবিনিময়কালে ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসান ক্যাম্পাসের দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, আমরা একটি প্রতিকূল মুহূর্ত পার করছি। এই প্রতিকূল মূহুর্তকে অনুকূলে আনতে হলে মেধা, যোগ্যতা ও বিচক্ষণতার সাথে সামনে অগ্রসর হতে হবে।

তিনি বলেন, দৈনন্দিন রুটিনে পড়াশোনার পাশাপাশি আকাবিরদের সংগ্রামী জীবন মোতাআলা করতে হবে। নিজের জীবনকে চারদেয়ালে সীমাবদ্ধ না রেখে আগামীদিনে দেশ ও সমাজ পরিচালনার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতির জন্য ছাত্র জমিয়তের পাঁচ দফা কর্মসূচির অন্যতম ব্যক্তিগঠনের প্রতি মনোযোগী হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ