spot_img

সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ আজ। তাই সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। এসময় বর্তমান সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেনে নেতাকর্মীরা।

নয়াপল্টনে আসা বিএনপি নেতাকর্মীরা বলেন, গতকাল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আসতে কষ্ট হলেও মহাসমাবেশে এসে খুবই ভালো লাগছে। গতকাল রাতেই বের হয়ে এসেছি, সরকারের পতন ছাড়া ঘরে ফিরবো না।

তারা আরও বলেন, বিএনপি সরকার পতনের যে কর্মসূচি দিয়েছে, এর শেষ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েই আমরা ঘরে ফিরবো।

এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বিএনপিকে তাদের পছন্দের জায়গায় ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। সমাবেশের অনুমতি দেওয়ায় ডিএমপিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ