spot_img

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হচ্ছেন আ’লীগের নেতাকর্মীরা

রাজধানীতে বিভাগীয় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন। সমাবেশ ঘিরে দুপুর ১২টার দিকে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশস্থলে গিয়ে এই চিত্র দেখা যায়।

বারবার স্থান, সময় পরিবর্তন ও নানা জল্পনা কল্পনা শেষে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগও সমাবেশ করছে আজ। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ শুক্রবার দুপুর ২টা থেকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। তাদের এই সমাবেশের বিপরীতে যৌথভাবে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন- আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ