প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম এবং যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকারও উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না।
দুপুর ১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে আসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার সঙ্গীরা।
বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আমি এবং নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। এ কারণে সৌজন্য সাক্ষাৎ করতে এবং কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম।











