spot_img
spot_img

ইসরাইলি হামলায় হেবরনে বাস্তুচ্যুত ২ হাজার ৬৪৯ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরের হেবরন গভর্নরেটজুড়ে অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাহিনীর হামলা টানা চতুর্থ দিনে গড়িয়েছে। হামলা, অবরোধ, যানবাহন জব্দ এবং বাসিন্দাদের ওপর নির্যাতনের কারণে ২ হাজার ৬৪৯ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে হেবরন সাপোর্ট অ্যান্ড রিলিফ কমিটি।

সোমবার (২৬ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে সাঁজোয়া যান নিয়ে ফারশ আল-হাওয়ার প্রবেশপথ দিয়ে ইসরাইলি সেনাদের নতুন একটি দল হেবরনে প্রবেশ করে। একই সময়ে বাহিনীর সদস্যরা শহরের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ঢুকে বেশ কয়েকটি ফিলিস্তিনি গাড়ি জব্দ করে।

হেবরনের গভর্নর খালেদ দুদিন জানান, সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি বাহিনী ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, সামরিক হামলার কারণে ৪৫০টিরও বেশি পরিবার গৃহহীন হয়েছে এবং ৫০০টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

তিনি আরও জানান, ইসরাইলি সেনারা ১২৮টি ফটক ও ১২০টি সেনাচৌকি বসিয়ে পুরো অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে।

এদিকে গাজ্জার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের উপকণ্ঠে ইসরাইলি স্থল ও বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সূত্র: আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ