spot_img
spot_img

আল্লামা কাসেমীর ইন্তেকালে সালাউদ্দিন জাহাঙ্গীরের শোক প্রকাশ

আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

রবিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, আল্লামা কাসেমী বাংলাদেশের ইসলামী আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র। ইসলামী শিক্ষার প্রচার প্রসার, আদর্শ ন্যায়নিষ্ঠ আলেম তৈরি এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে তার অবিস্মরণীয় ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, আল্লামা কাসেমীর ইন্তেকালে ইসলামী শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র একটি গভীর ক্ষতের সৃষ্টি হল। আমরা তার ইন্তেকালে গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

শোকবার্তায় তিনি আল্লামা কাসেমীর শোকসন্তপ্ত পরিবারবর্গ, শিষ্য ও ভক্ত অনুরক্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ