সাম্প্রতিক আমেরিকা ও ইসরাইলের হামলার পর ইরানের কোটি কোটি নাগরিক স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগদানের জন্য নিবন্ধন করেছেন।
রোববার (৫ এপ্রিল) রাষ্ট্র-সমর্থিত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাত্র দশ দিনের মধ্যে ১ কোটি ২০ লাখ মানুষ সেনাবাহিনীতে যোগদানের জন্য নিবন্ধন করেছেন।
কর্মকর্তারা বলেছেন, এই স্বেচ্ছাসেবক উত্থান এসেছে সরকারের আহ্বানের পর, যেখানে নাগরিকদের জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য সশস্ত্র বাহিনীতে যোগদানের আহ্বান জানানো হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিবন্ধন এখনও দ্রুতগতিতে চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশ নিচ্ছে। এটি ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার ব্যাপক জনগণের দৃঢ় সংকল্পের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ইরানের সিস্তান ও বালুচেস্তান প্রদেশের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি আমেরিকান হেলিকপ্টার লক্ষ্য করে হালকা গুলি করছে। তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
সূত্র: হুরিয়াত রেডিও











