ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অধিকৃত পশ্চিমতীরের প্রায় সকল গভর্নরকে বৃহস্পতিবার (১০ আগস্ট) বরখাস্ত করেছেন।
আধা-স্বায়ত্তশাসিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি ক্রমবর্ধমান হতাশ হয়ে এসব গভর্নরকে বরখাস্ত করার দীর্ঘ দিনের দাবির প্রতি সাড়া দিয়ে মাহমুদ আব্বাাস এই পদক্ষেপ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) অধিকৃত এলাকায় ফিলিস্তিন প্রশাসনের আওতাধীন আটটি প্রদেশের গভর্নরদের বরখাস্ত করে একটি ডিক্রিতে সই করেছেন আব্বাস।
বরখাস্ত করা গভর্নরদের মধ্যে নাবলুস, জেনিন ও তুলকারেমের গভর্নররা রয়েছেন। এসব এলাকায় সাম্প্রতিক সময়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাজধানী রামাল্লাসহ তিনটি প্রদেশের গভর্নর দায়িত্বে বহাল রয়েছেন।
বরখাস্ত করা গভর্নরদের স্থানে নিয়োগ সুপারিশ করার জন্য একটি কমিটি গঠন করেছেন মাহমুদ আব্বাস।
সূত্র : আরব নিউজ











