পানির সরবরাহ বন্ধে ফিলিস্তিনিদের বিশুদ্ধ পানির উৎস ধ্বংস ও পাইপলাইন নষ্ট করে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবৈধ শরণার্থীরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দখলকৃত পশ্চিম তীরের বাইতে লাহামের এক গ্রামে এই ঘটনা ঘটে।
আহমদ গাজাল নামের স্থানীয় এক ফিলিস্তিনির ভাষ্যমতে, ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের মালে ইমওয়াস অবৈধ শরণার্থী শিবিরে বসবাসকারীদের একটি দল বাইতে লাহামের কিসান গ্রামে হানা দেয়। সেখানকার কৃষি জমি উজাড় করে দেয়। হাসান ইবায়াত নামক এক ফিলিস্তিনি কৃষকের মালিকানাধীন বিশুদ্ধ পানির উৎস ধ্বংস করে দেয়। নষ্ট করে দেয় গ্রামের পানির পাইপলাইন।
ফিলিস্তিন জুড়ে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী বাহিনীর ও অবৈধ শরণার্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, মানব হত্যা, বাড়িঘর দখল, কৃষি জমি ও গাছপালা উজাড় করে দেওয়া নিত্যদিনের ঘটনা। ফিলিস্তিন দখল করে অবৈধ ভাবে রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে দেশটি প্রতিনিয়ত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। গুম-খুন, গ্রেফতার ও বাড়িঘর দখল করে দিন দিন অবৈধ রাষ্ট্রের সীমানাও বাড়িয়ে যাচ্ছে। শুধুমাত্র পশ্চিম তীরেই ৭লক্ষ ইহুদিবাদী সন্ত্রাসীদের জায়গা করে দিয়েছে অবৈধ রাষ্ট্রটি। যাদের সকলকেই আন্তর্জাতিক ভাবে অবৈধ শরণার্থী হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।
এছাড়া পবিত্র শহর কুদস ও আল আকসার নিয়ন্ত্রণ নিতেও অপতৎপরতা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রটি।
সূত্র: ওয়াফা নিউজ











