spot_img
spot_img

ফিলিস্তিনের জেরুসালেমে সৌদি আরবের দূতাবাস খুলতে দেবে না ইসরাইল

ফিলিস্তিনের জেরুসালেমে সৌদি আরবের দূতাবাস খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শনিবার ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ করেছে সৌদি আরব। তবে দখলদার ইসরাইল ঘোষণা দিয়েছে, দখলকৃত জেরুসালেমে সৌদি আরবকে কোনো দূতাবাস খুলতে দেবে না তারা।

রোববার (১৩ আগস্ট) ইহুদিবাদী ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেল রেডিও ১০৩ এফএমের একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

এলি কোহেল বলেন, ফিলিস্তিনে সৌদি আরবের কোনো দূতাবাস খুলতে দেবেন না। জেরুজালেম সশরীরে একজন কর্মকর্তা থাকবেন, আমরা এটি হতে দেব না।

প্রসঙ্গত; জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনের অনাবাসিক দূত ও কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদির কাছে ইতোমধ্যে তিনি তার পরিচয়পত্রের পেশও করেছেন।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ