spot_img
spot_img

আরও ২ ফিলিস্তিনিকে নির্মমভাবে গুলি করে হত্যা করল ইসরাইল বাহিনী

অধিকৃত পশ্চিমতীরে আরও দুই ফিলিস্তিনিকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

মঙ্গলবার (১৫ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভোরে জেরিকোতে অভিযান চালানোর সময় ইসরাইলি বাহিনী ১৬ বছর বয়সী কুসে ওমর সুলেমান আল-ওয়ালাজি এবং ২৫ বছর বয়সী মোহাম্মাদ রিবি এনজুমকে বুকে গুলি করে।

চলতি বছরের এ পর্যন্ত জেরিকোতে ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষে নিহত ফিলিস্তিন নাগরিকের সংখ্যা বেড়ে ২১৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে তাদের মধ্যে সংঘর্ষে ২৮ জন ইসরাইলী, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নাগরিক নিহত হয়েছে।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ