spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্য ঢাকা শহরে পাঁচজন আর শহরের বাইরে মারা গেছেন পাঁচজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪২৬ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় নতুন করে এক হাজার ৯৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩১ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৫৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ