spot_img

৩ সেপ্টেম্বর শুরু হবে সংসদের ২৪তম অধিবেশন

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় শুরু হবে।

বুধবার (১৬ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের ৪র্থ অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

৩ সেপ্টেম্বর সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কত দিন চলবে, তা ঠিক করা হবে।

চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ