spot_img
spot_img

ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মুহাম্মাদ মনোয়ার হোসেন।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর,পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যার মধ্যে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ ছাড়া, আগামী দুইদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও আগামী পাঁচদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ