spot_img
spot_img

আমদানি করলে ১২ টাকার ডিম ২০ টাকায় খাওয়ানোর হুঁশিয়ারি

ডিম আমদানি করা হলে ১২ টাকার ডিম ২০ টাকায় খেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠিত “পোল্ট্রি শিল্পে সঙ্কট, প্রান্তিক খামারিদের সুরক্ষা ও ডিম-মুরগির উৎপাদন খরচ হ্রাসে করণীয়” শীর্ষক কর্মশালায় তিনি এ হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে বিএবি ভাইস প্রেসিডেন্ট বলেন, আমদানি করে ডিমের দাম কমাতে চাইলে উল্টো আরো দাম বাড়বে। তখন ১২ টাকার ডিম ২০ টাকায় খেতে হবে।

তিনি বলেন, বর্তমানে প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিমের উৎপাদন খরচ নির্ধারণ করে দিয়েছে ১০ টাকা ৫০ পয়সা। তার সাথে ৫ শতাংশ মুনাফায় বিক্রি করার নির্দেশনা নিয়েছে খামারিদের। সব মিলিয়ে ডিম ১২ টাকা বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। আমরা সরকারের এই নির্দেশনা মানবো। আমরা চাই ভোক্তারা ১২ টাকায় ডিম পাক। বছরের পর বছর লাভ-লস দিয়ে ব্যবসায় টিকে আছি। আমরা যেন এই ব্যবসায় টিকে থাকতে পারি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ