spot_img
spot_img

২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২১ আগস্ট) সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে তিনি ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি শ্রদ্ধা জানান৷ এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন৷

২০০৪ সালে ২১ আগস্ট এই গ্রেনেড হামলা চালানো হয়৷ শেখ হাসিনাকে টার্গেট করে চালানো এই গ্রেনেড হামলায় তিনি প্রাণে রক্ষা পেলেও সেদিন এ হামলায় দলের ২২ জন নেতাকর্মী নিহত হয়৷

spot_img
spot_img
spot_img

সর্বশেষ