দেবর জিএম কাদেরকে সরিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন রওশন এরশাদ। আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
জাপা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৭ ডিসেম্বর জাতীয় পার্টির ৪ জন কো-চেয়ারম্যান ও ২ জন প্রেসিডিয়াম সদস্য এক সভায় অংশ নেন। সেখানে দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও নাসরিন জাহান রত্না উপস্থিত ছিলেন। ওই সভাতেই রওশন এরশাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এতদিন রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্বে ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জি এম কাদের। গত রোববার তিন দিনের সফরে ভারতে গেছেন তিনি।










