spot_img

৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর আগামী ৫ আগস্ট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাদুঘরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজই সংবাদ সম্মেলন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

এর আগে মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জাদুঘর উদ্বোধনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন ও সুবিধাজনক সময় সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে।

সংস্কৃতিমন্ত্রী জানান, জাদুঘরের নির্মাণ ও সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ