ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দল দায়িত্ব দিলে তিনি মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে দল অন্য কাউকে প্রার্থী করলে তাকেও জয়ী করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন তিনি।
রোববার (৪ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, দলের যেকোনো প্রয়োজনে তিনি এগিয়ে আসবেন। দল যদি মনে করে তাকে মেয়র নির্বাচনে প্রার্থী করবে বা কোনো কৌশলগত কারণে তাকে প্রার্থী করা প্রয়োজন রয়েছে তাহলে তিনি প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, দল যদি মনে করে অন্য কেউ প্রার্থী হবেন তাহলে তাকেও সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। দলীয় প্রার্থীকে জয়ী করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।











