আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ওয়াখান জেলার সারহাদ-ই ব্রঘিল থেকে চীনা সীমান্ত পর্যন্ত ১২১ কিলোমিটার দীর্ঘ একটি কংকর সড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
রোববার (৪ অক্টোবর) সড়কটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়নমন্ত্রী মাওলানা আবদুল লতিফ মনসুর বলেন, সড়কটিতে ৬৬টি কালভার্ট ও চারটি বড় সেতু রয়েছে। এ ছাড়া সড়কের বিভিন্ন অংশে মোট ৩ হাজার ১০০ মিটার প্রতিরোধক দেয়াল নির্মাণ করা হয়েছে।
তিনি জানান, সড়কটি নির্মাণ ও কংকর বিছানোর কাজে ইমারাতে ইসলামিয়ার উন্নয়ন বাজেট থেকে ৩৬ কোটি ৫০ লাখ আফগানি ব্যয় করা হয়েছে। প্রকল্পটিকে রাজনৈতিক, কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বাদাখশানের গভর্নর রহমতুল্লাহ নাজিব বলেন, পুরো প্রদেশে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বাদাখশানের কোনো অংশেই নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই।
সূত্র: আরিয়ানা নিউজ











