spot_img
spot_img

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, লালন শাহের মাজার থেকে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন বলে অভিযোগ ওঠে। পরে প্রায় ৩০ মিনিট সেখানে অবরুদ্ধ ছিলেন তিনি।

এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে দলটির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কয়েকজন ব্যক্তি ‘ধর, ধর’ বলে তাড়া করছেন বলে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা এবং এর সঙ্গে কুষ্টিয়ার ঘটনার সংশ্লিষ্টতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ