আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি আফগানিস্তানবিষয়ক মস্কো ফরম্যাটের অষ্টম বৈঠকে অংশ নিতে মস্কো সফরে গেছেন।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে মাওলানা মুত্তাকি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে আফগানিস্তান-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হাফিজ জিয়া আহমদ তাকাল বলেন, অষ্টম পরামর্শমূলক বৈঠকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং অঞ্চলটির সঙ্গে দেশটির সম্পর্ক নিয়ে আলোচনা হবে।
তাকাল জানান, মস্কো ফরম্যাটের বৈঠকটি সোমবার (৫ অক্টোবর) মস্কোতে শুরু হবে।
সূত্র : আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় , আরিয়ানা নিউজ











