spot_img
spot_img

পশ্চিমতীরে চলতি বছরে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত: জাতিসংঘ

চলতি বছরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী দুই শতাধীক ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সোমবার (২১ আগস্ট) জাতিসংঘের মধ্যপ্রাচ্যের দূত টর ওয়েনেসল্যান্ড এই তথ্য জানান।

টর ওয়েনেসল্যান্ড বলেন, অধিকৃত পশ্চিমতীর ও ইসরাইলে চলতি বছরে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের সংখ্যা গত বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এমনকি ২০০৫ সালের পর এই প্রথম দুই দেশের চলমান সহিংসতায় মৃতের সংখ্যা দুই শতাধিক ছড়াল।

মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, ফিলিস্তিনিদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে হতাশা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও একটি স্বাধীন রাষ্ট্র লাভের অগ্রগতিতে বাধা সৃষ্টি এই সহিংসতা বাড়িয়েছে।

টর বলেন, ফিলিস্তিনি ও ইসরাইলি হত্যা ও জখম প্রতিদিনের সহিংসতার অংশ হয়ে উঠেছে। এমনকি আমার এই ব্রিফিংয়ের আগেই পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে একজন ইসরাইলি নিহত হয়েছেন।

টর আরও বলেন, যদিও ইসরাইলি এবং ফিলিস্তিনিরা বর্তমান পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু এসব একতরফা পদক্ষেপগুলো দুই দেশের শত্রুতা আরও বাড়িয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ